Posts

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এর জন্মদিন পালন ও তথ্যচিত্র প্রদর্শনী

Image
August 15,2023,Khanyadihi:-       মহান ভারতীয় বিজ্ঞানী, ভারতের রসায়ন এর জনক আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এর জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন এর জন্য আমরা সম্মিলিত হয়েছিলাম কাজিচক প্রাইমারি স্কুলে। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির সম্পাদক সুমন্ত সী। উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক অনুপম রাউত, সুবল সামন্ত। প্রফুল্ল চন্দ্র রায় এর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন এর মধ্য দিয়ে এর সূচনা হয়। এরপর আচার্য এর জীবন নিয়ে আলোচনা এবং ওনার প্রতিকৃতি তে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বিজ্ঞান প্রদর্শনী ও আলোচনা সভা

Image
  8মে,2023; খন্যাডিহি:- কোলাঘাট ব্লকের খন্যাডিহি পি কে উচ্চ বিদ্যালয়ে মেঘনাদ সাহা সায়েন্স এন্ড কালচারাল ফোরামে র উদ্যোগে বিজ্ঞান প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন মেঘনাথ সাহার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সোসাইটির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য শিক্ষক রঞ্জিত জানা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলাকার শিক্ষক অনুপম রাউত। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাখার সম্পাদক সুমন্ত সী জেলা কমিটির সদস্য চন্দন ঘোড়াই। শেষে মেঘনাথ সাহা সাইন্স এন্ড কালচারাল ফোরামের সদস্যরা একটি কুসংস্কার বিরোধী নাটক মঞ্চস্থ করেন। প্রোগ্রামটি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনির্বাণ মন্ডল  পীযূষ নায়েক, ধ্রুবজ্যোতি দাস সহ দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির বেশ কিছু ছাত্রছাত্রী।

Creation of Meghnad Saha Science and Cultural Forum

Image
 It was Dec 24,2022. A seminar on superstition was shown by Breakthrough Science Society West Bengal Chapter. On the end the students and the teachers present in that seminar decided to develop a science club under a science community.            Then the Secretary of Breakthrough Science Society Purba Medinipur chapter, Mr. Sumanta Shi  raised his helping hand and the science club was made. After that the responsibilities to run the club was distributed in some hands. Now our beloved science club is a affiliated club through Breakthrough Science Society West Bengal Chapter . We named our club as Meghnad Saha Science and Cultural Forum.