আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এর জন্মদিন পালন ও তথ্যচিত্র প্রদর্শনী
August 15,2023,Khanyadihi:-
মহান ভারতীয় বিজ্ঞানী, ভারতের রসায়ন এর জনক আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এর জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন এর জন্য আমরা সম্মিলিত হয়েছিলাম কাজিচক প্রাইমারি স্কুলে। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির সম্পাদক সুমন্ত সী। উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক অনুপম রাউত, সুবল সামন্ত। প্রফুল্ল চন্দ্র রায় এর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন এর মধ্য দিয়ে এর সূচনা হয়। এরপর আচার্য এর জীবন নিয়ে আলোচনা এবং ওনার প্রতিকৃতি তে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।



Comments
Post a Comment