বিজ্ঞান প্রদর্শনী ও আলোচনা সভা

 8মে,2023; খন্যাডিহি:-

কোলাঘাট ব্লকের খন্যাডিহি পি কে উচ্চ বিদ্যালয়ে মেঘনাদ সাহা সায়েন্স এন্ড কালচারাল ফোরামের উদ্যোগে বিজ্ঞান প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন মেঘনাথ সাহার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সোসাইটির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য শিক্ষক রঞ্জিত জানা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলাকার শিক্ষক অনুপম রাউত। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাখার সম্পাদক সুমন্ত সী জেলা কমিটির সদস্য চন্দন ঘোড়াই। শেষে মেঘনাথ সাহা সাইন্স এন্ড কালচারাল ফোরামের সদস্যরা একটি কুসংস্কার বিরোধী নাটক মঞ্চস্থ করেন। প্রোগ্রামটি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনির্বাণ মন্ডল  পীযূষ নায়েক, ধ্রুবজ্যোতি দাস সহ দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির বেশ কিছু ছাত্রছাত্রী।








Comments